পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে।
৭ জুন রোববার বেলা ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী লাগোয়া একটি ইটভাটা সংলগ্ন চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ভদ্দর ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্দর শিকদার পেশায় একজন জেলে এবং তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে মাছ ধরার সুবাদে তিনি বেশির ভাগ সময়ই নদীর চরে থাকতেন। সকালে স্থানীয়রা তার মৃতদেহ ওই চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে তার শরীর থেকে চামড়া খসে পড়ে ফুলে ফেঁপে ওঠায় মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি কেউ।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, আমাদের ধারণা অন্তত তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব চিহ্ন বজ্রপাতের আঘাত বা অন্য কোনো আঘাত হতে পারে। তবে ঠিক কি কারণে মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছেনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available