• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:২৭:৫৩ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

মিরপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

৬ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:০৩

মিরপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ২

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে মিরপুর থানার অধীন আমলা পুলিশ ক্যাম্প ও কাকিলাদহ পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক (২৫) ও ছাত্রলীগ কর্মী হাবিব (২১)কে গ্রেফতার করা হয়।

বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। সম্প্রতি কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতার অভিযোগের প্রেক্ষাপটে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানায়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১৮(১) ধারার ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









খাগড়াছড়ির তিন বিদ্যালয়ের সবাই ফেল
খাগড়াছড়ির তিন বিদ্যালয়ের সবাই ফেল
১১ আগস্ট ২০২৬ সকাল ১০:৩২:৫৮