পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা উপজেলার দৈহারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ডোবায় পড়ে সার্থক সুতার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৩ মে শনিবার দুপুরে উপজেলার দৈহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্থক ওই এলাকার সৌরভ সুতারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের কোনো এক সময় পরিবারের অজান্তে ঘরের পাশের ডোবায় পড়ে যায় শিশু সার্থক। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মো. তাওহীদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানা (ওসি) অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিথর বাচ্চার দেখতে আছেন হাজার হাজার মানুষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available