ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ২০২৩ সালে সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা।
১৯ অক্টোবর সোমবার তার পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় নিহতের পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখ্য, ২০২৩ সালে সৌদি আরবে নিহত ওই প্রবাসী বাংলাদেশির পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করে। এর ধারাবাহিকতায় পরিবারটি গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available