• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৪৭:১৩ (19-May-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

১৯ মে ২০২৬ দুপুর ০১:০৫:১৬

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকা পাড়া থেকে মরিয়ম বেগম (৫৫) নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

১৯ মে মঙ্গলবার সকালে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

Ad
Ad

নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটি এলাকার উজ্জ্বলপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. মোসাদ্দেক হোসেনের স্ত্রী। তিনি স্থানীয় কয়েকজন শিক্ষার্থীর গৃহশিক্ষক হিসেবে পাঠদান করতেন।

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম নিয়মিত স্থানীয় বাসিন্দা সুমি খাতুনের মেয়ে মিথীলাকে প্রাইভেট পড়াতে যেতেন।

মরদেহ উদ্ধারের সময় তার মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন দেখা যায়। এছাড়া কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, সুমি খাতুনের বিরুদ্ধে এর আগেও কয়েকজন নারীকে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যে মরিয়ম বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সুমি খাতুন ও তার স্বামী মো. রুবেলকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us