• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:০২:১৫ (17-May-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

১৭ মে ২০২৬ বিকাল ০৩:৫০:০৮

নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় এলাকায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

১৬ মে শনিবার রাত ১১টার দিকে কাশিপুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Ad
Ad

আটকরা হলেন- সানি (২০) ও সিয়াম (২১)। তারা বন্দর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটক দুই যুবক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এছাড়া তারা বন্দর থানা যুবলীগের সাবেক সভাপতি ও চিহ্নিত সন্ত্রাসী খান মাসুদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও এলাকায় পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাশিপুর হাটখোলা এলাকায় হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে থাকে। খবর পেয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডলের নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিলে ধাওয়া দেন।

ধাওয়ার একপর্যায়ে যুবদল নেতা সাব্বির আহমেদ শহীদ, ছাত্রদল নেতা রিয়াদ, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিমেল, শান্ত ও জলিল সানি ও সিয়ামকে আটক করতে সক্ষম হন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝটিকা মিছিল থেকে আটক দুইজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, কাশিপুরে মিছিল করার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে বন্দর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গত ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হামে ৬ শিশুর মৃত্যু
১৭ মে ২০২৬ বিকাল ০৪:১৮:৩৪








Follow Us