• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৮:২৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ভারতে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাট বিজিবির কাছে হস্তান্তর

১৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:২৫

ভারতে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাট বিজিবির কাছে হস্তান্তর

ময়মনসিংহ প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১০ বাংলাদেশিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৬ মে শনিবার সকালে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার ১১২০ এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজিবির দায়ের করা মামলা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মামলাটি দায়ের করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ই-কোম্পানি তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮






পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:২৯