• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০১:১৭:৫১ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায়, পরীক্ষার্থী বহিষ্কার

৫ মে ২০২৬ বিকাল ০৩:০৮:৫০

বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায়, পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পরীক্ষা কেন্দ্রে নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে বৃষ্টি আক্তার নামে এক দাখিল পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

৫ মে মঙ্গলবার দুপুরে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম বৃষ্টি আক্তার। তিনি আইরমারী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রফিকুল ইসলাম।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

জানা গেছে, মঙ্গলবার খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রের ভেন্যু কেন্দ্র হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে নকল করা শুরু করেন বৃষ্টি আক্তার। ওই পরীক্ষার্থীর নকল করার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়লে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনকে অবগত করেন।

ইউএনও তাৎক্ষণিকভাবে পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলামকে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন এবং তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, কোনো পরীক্ষা কেন্দ্রে নকল করে পার পেয়ে যাবে এমন আর সুযোগ নেই।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

নকল বা অসদাচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫