• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:০৫:১৫ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

৪ মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:১৫

দেওয়ানগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাইদুর রহমান (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

৪ মে সোমবার দুপুরের দিকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করেন।

সাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়া পাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে।

আরও পড়ুন

হজ্বের টিকিট দেওয়ার নামে সোয়া ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত।

জানা গেছে, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামের এক দিনমজুরের ৮ বয়সি শিশু কন্যা মদিনাতুল উলুম নূরানী মডেল মাদ্রাসায় ৩য় শ্রেণিতে পড়ে। মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান গত ২৬ এপ্রিল দুপুরে তাঁর নিজ বাড়িতে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার করে। এক পর্যায়ে ঘর থেকে ওই শিক্ষার্থী দৌড়ে বাড়িতে চলে যায়।

বিষয়টি জানাজানি হলে ভিকটিম শিক্ষার্থীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, আটক ২

ওই অভিযোগের ভিত্তিতে সোমবার মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমানকে আটক করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীর বাবা আব্দুল খালেকের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
বায়তুল মোকাররমের সাবেক খতিব কারাগারে
২৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৬:৫৭