• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪৫:০৫ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১ মে ২০২৬ বিকাল ০৫:৫৩:৪১

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় ৭ বছরের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোর আব্দুর রহমান মুন্নাকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।

ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার আগেই শহরের পুরাতন বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কোতয়ালী থানা পুলিশ। অভিযুক্ত কিশোর মহিলা কলেজ এলাকার পেয়ার আহাম্মদ এর সন্তান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি জসিম উদ্দিন বলেন, ঘটনার পর থেকেই উক্ত অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক টিমকে মাঠে নামিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার রকিব উদ্দিন স্যার।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

তিনি আরও বলেন, পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে এসপির নির্দেশনায় শুক্রবার বিকেল ৪টার দিকে আমরা শহরের পুরানবস্তি এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক ব্যক্তির বাসা থেকে তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যারাতে মহিলা কলেজ এলাকায় নিজ ঘরের সামনে অবস্থানকালে ৭ বছর বয়সী চাচাতো বোনকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে আব্দুর রহমান মুন্না। পরবর্তীতে মুন্না যৌন নির্যাতনে উক্ত শিশুটির রক্তক্ষরণ হতে থাকলে শিশুটির বড় বোন বিষয়টি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসা করলে সে ধর্ষণের বিষয়টি জানায় এবং অসুস্থ হয়ে পড়ে।

এসময় তার রক্ত হতে থাকলে তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার্ড করা হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে শিশুটি চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে বলে কোতয়ালী থানা সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

এই ন্যক্কারজনক ঘটনায় পুরো রাঙামাটি শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে আইনেও আওতায় আনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর পাশাপাশি আইনের শাসন নিশ্চিতে একধাপ এগিয়ে বলে মন্তব্য করছেন সচেতনমহল।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩