• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫৪:৪৯ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় পুষ্টি সপ্তাহ শুরু

২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৪:০১

নওগাঁয় পুষ্টি সপ্তাহ শুরু

নওগাঁ প্রতিনিধি: ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, ডেপুটি সিভিল সার্জিন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো. আজম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম ও বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা. ইসকেন্দার আলীসহ আরও অনেকে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

আলোচনায় বক্তারা পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পুষ্টিকর খাদ্যের উৎপাদন এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় সচেতনতা মূলক বিষয় সমূহ তুলে ধরেন। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার প্রদর্শন করা হয়। শোভাযাত্রাটি সিভিল সার্জন চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯