• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:২৫:২২ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩২:২৯

কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

২০ সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ আলী (৩৫) ওই এলাকার রবিউল শেখের ছেলে। তিনি ফেরি করে পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। গত শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পর রাশেদের সঙ্গে তাঁর ছোট ভাই জহুরুলের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার গভীর রাতে জহুরুল বড় ভাই রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রাশেদ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত জহুরুল পরিবারসহ পলাতক রয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:৪২


হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৩
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৩


দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী গ্রেফতার
দোয়ারাবাজারে ইয়াবাসহ নারী গ্রেফতার
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:১৯




সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ
সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:০০