দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দ্রুতগামী ট্রাকের চাপায় রিপন চন্দ্র সরকার নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।
১৮ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজলপুর ইউনিয়নের জোসনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রিপন চন্দ্র সরকার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুমরিয়ারপাড়া এলাকার শ্যামল চন্দ্র সরকারের ছেলে। তিনি কারিতাস নামের একটি এনজিওর বীরগঞ্জ শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রিপন আদায়কৃত কিস্তির টাকা বিকাশের মাধ্যমে অফিসে পাঠিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে দ্রুতগামী একটি ট্রাক বাইসাইকেল আরোহী রিপনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available