• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৩৬:২৩ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু

১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২৮

শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই স্কুলছাত্রীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার গোসিংগা ইউনিয়নের খুজেখালী গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলো স্থানীয় গোসিংগা দাখিল বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার মিম ও গোসিংগা হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী সুবর্ণা।

Ad

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে দুই শিক্ষার্থী বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সুবর্ণাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিখোঁজ মিমকে স্থানীয়রা ও ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাওনা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫

রাঙামাটিতে সম্প্রীতির রঙিন সাংগ্রাই উৎসব
রাঙামাটিতে সম্প্রীতির রঙিন সাংগ্রাই উৎসব
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us