• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৬:২১ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ

১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৪

ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বলের এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। ৩০০০ ডট বলের ঘর পেরিয়ে তিনি এখন বিশ্বসেরাদের তালিকায় আরও দৃঢ়ভাবে জায়গা করে নিয়েছেন।

লাহোর কালান্দার্সের বিপক্ষে এক ম্যাচে সপ্তম ওভারে বল হাতে নিয়ে এই কীর্তি গড়েন মুস্তাফিজ। ওভারের চতুর্থ বলে ডট দেওয়ার মধ্য দিয়েই তিনি ইতিহাসে নাম লেখান।

ম্যাচটিতে দুই ওভার বল করে তিনটি ডট বল যোগ করেন তিনি। এতে করে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট ডট বলের সংখ্যা দাঁড়ায় ৩০০২, যা তাকে সর্বকালের তালিকায় পঞ্চম স্থানে তুলে দিয়েছে।

এই তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৩৬৮১ ডট বল)। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ আমির (৩৩৪৮), তৃতীয় স্থানে আন্দ্রে রাসেল (৩২১৩) এবং চতুর্থ স্থানে সোহেল তানভির (৩০৪৬)।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ডও গড়েছিলেন মুস্তাফিজ। গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি সাতটি ডট বল দিয়ে নিউজিল্যান্ডের টিম সাউদিকে ছাড়িয়ে শীর্ষে ওঠেন।

বর্তমানে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে থাকা মুস্তাফিজ বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। ফলে ডট বলের এই তালিকায় আরও উপরে ওঠার সম্ভাবনাও জোরালো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৫

জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
জামালপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:১৪

এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড বাতিল
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২৯



পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণ
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:১৮



হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩২:০৮