• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ রাত ০৮:১২:৩১ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

খাতা মূল্যায়নে সঠিক উত্তর অনুযায়ী নম্বর দিতে হবে: শিক্ষামন্ত্রী

১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৩৫

খাতা মূল্যায়নে সঠিক উত্তর অনুযায়ী নম্বর দিতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে সঠিক উত্তর যাচাই করেই নম্বর দেওয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

১০ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ে তিনি এ নির্দেশনা দেন।

Ad
Ad

মন্ত্রী বলেন, ‘খাতায় যাই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।’

Ad

শিক্ষকদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন,‘শিক্ষকদের পূর্বেও নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন।’

পরীক্ষাকে ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের নির্দেশ দেন। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণেও এসব প্রযুক্তি সহায়ক হবে।

প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষকদের সহযোগিতায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল, এবারও সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।

সভায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ত্রয়োদশ জাতীয় সংসদে ২০টি বিল পাস
ত্রয়োদশ জাতীয় সংসদে ২০টি বিল পাস
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৩৫


নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:১৯



ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৪


আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২২



Follow Us