• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ রাত ১০:৪৪:৫৫ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:১২:৩৩

নারায়ণগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকায় সৈকত (৭) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।

৬ এপ্রিল সোমবার বিকেলে উত্তর নরসিংপুরের বক্তাবলী রোডে হাশেম স্পিনিং মিলের পাশের একটি পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

Ad
Ad

নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

Ad

এর আগে, গত ৫ এপ্রিল রোববার দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, “মরদেহটি গলাকাটা কিনা তা এখনো বলতে পারছি না, মরদেহ উপুড় হয়ে পড়ে ছিল। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us