• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৮:৪৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

অর্থ আত্মসাৎ মামলায় ইউসিএল গ্রুপের এমডি জহির গ্রেফতার

৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪:৫৮

অর্থ আত্মসাৎ মামলায় ইউসিএল গ্রুপের এমডি জহির গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ইউসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল কাইয়ুম জহিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের পাঁচটি মামলায় ওরারেন্ট থাকায় গ্রেফতার করেছে র‌্যাব।

৪ এপ্রিল শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।

তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের খামারপুস্করণী গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশি লাভের প্রলোভন দেখিয়ে জহিরুল কাইয়ুম জহির ইউনিভার্সেল কো-অপারেটিভের মাধ্যমে মানুষের কোটি কোটি টাকা সংগ্রহ শেষে আত্মসাৎ করে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পাঁচটি মামলায় আদালত ওয়ারেন্ট জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর কুমিল্লা র‌্যাব-১১ এর একটি টিম কুমিল্লা শহর থেকে জহিরকে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব তাকে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করে।

চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, ‘গ্রেফতার জহিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯