• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৫৭:২৭ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় উপ-নির্বাচন উপলক্ষে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত

৪ এপ্রিল ২০২৬ দুপুর ০২:২০:৫৭

বগুড়ায় উপ-নির্বাচন উপলক্ষে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বগুড়া: প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ সদর আসনে উপ-নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলার উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া জেলা শাখার আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা।

Ad
Ad

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পূজা উদযাপন ফন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমির কুমার বসু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রেজিৎ সাহা, আলী আজগর তালুকদার হেনা, মাফতুন আহমেদ খান রুবেল, স্বাধীন কুমার কুন্ডু, জাহাঙ্গীর আলম, আবু হাসান, বিপুল কর্মকার, হারুনর রশিদ সুজন, মিন্টু কুমার সরকারসহ পূজা উদযাপন ফ্রন্ট বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক সনাতনী নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Ad

সমাবেশে বক্তারা বলেন, এই আসনে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বগুড়ার সনাতনী নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ বিপুল সংখ্যক ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচিত করেছেন। বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান আপনাদের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। এটা বগুড়াবাসীর গর্ব।

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে তার প্রতিনিধি হিসেবে রেজাউল করিম বাদশাকে উপনির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বগুড়া-৬ আসন উপহার দিতে চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us