• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৯:৫৪ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতি, মালামালসহ গ্রেফতার ৮

৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৩৬

মানিকগঞ্জে শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতি, মালামালসহ গ্রেফতার ৮

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে দুটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৩ এপ্রিল শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর, ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মাসুদ রানা, সাজেদুল ইসলাম, সাগর প্রামানিক, আক্তার হোসেন, আলামিন, আবু বক্কর সিদ্দিক, বিল্লাল হোসেন ও ছালাম।

পুলিশ জানায়, গত ২০ মার্চ রাতে শিবালয় উপজেলার আসতিয়া পেপার অ্যান্ড বোর্ড মিল এবং ২৩ মার্চ ভোরে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত ২০ থেকে ২৫ জনের ডাকাত দল নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে এবং মেশিন রুমে আটকে রাখে।

পরবর্তীতে তারা বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানের মূল্যবান যন্ত্রাংশ, তামার তার, কম্পিউটার, ডিভিআরসহ নগদ অর্থ লুট করে নেয়। দুটি ঘটনায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে কম্পিউটার ও হার্ডডিস্ক, ডিভিআর, হাইড্রোলিক কাটার ও ড্রিল মেশিন, তামার তার, পাইপসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ।

অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০১:৪৪


রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:২৭

চিরনিদ্রায় অপ্রতিম
চিরনিদ্রায় অপ্রতিম
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:১২


চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের
চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:০৯

একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী
একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৩

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫৮

নওগাঁয় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রকৌশলী নিহত
নওগাঁয় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রকৌশলী নিহত
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:১১