• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫৮:৪৭ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মসজিদের খাদেম নিহত

৩১ মার্চ ২০২৬ দুপুর ১২:১০:৫৫

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মসজিদের খাদেম নিহত

ষ্টাফ রিপোর্টার, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় মসজিদে নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মন্টু মিয়া (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

৩০ মার্চ সোমবার দিবাগত রাত ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Ad
Ad

তিনি পৌরসভার কলেজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের খাদেম।

Ad

এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার রাতে এশার নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মন্টু মিয়া। পথে রাত সোয়া ৯টার দিকে কলেজপাড়া মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। এ সময় এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। রাতেই ঘটনাস্থল থেকে ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালীগঞ্জ রূপসা পরিবহনের বাস খাদে, নিহত ১
কালীগঞ্জ রূপসা পরিবহনের বাস খাদে, নিহত ১
৩১ মার্চ ২০২৬ দুপুর ০১:২৩:৫৮







জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
৩১ মার্চ ২০২৬ সকাল ১০:৩৯:৩০


Follow Us