• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩০:৫৬ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

পাটুরিয়া ঘাটে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি পদ্মা নদীতে

১২ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৬:৩৫

পাটুরিয়া ঘাটে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি পদ্মা নদীতে

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটে ফেরি থেকে নামার সময় ব্রেক ফেল করে ২৪ হাজার লিটার তেলবোঝাই একটি লরি পদ্মা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় লরির চালক আহত হয়েছেন।

১১ মার্চ বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২ নম্বরের ১০ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার বাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসে। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লরিটি পিছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

Ad

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, নদীতে ডুবে যাওয়া লরিটি উদ্ধারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জ্বালানি সংকটে উপকূলে শত শত ট্রলার
জ্বালানি সংকটে উপকূলে শত শত ট্রলার
১২ মার্চ ২০২৬ বিকাল ০৪:০০:০৮






নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
১২ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৭:২৩




Follow Us