• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৩:৫২ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্যামনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি: ২ ডাকাত‌ গ্রেফতার

১৫ জুলাই ২০২৩ রাত ০৮:৪৯:০২

শ্যামনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি: ২ ডাকাত‌ গ্রেফতার

শ্যামনগর‌ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ১৪ জুলাই শুক্রবার রাতে শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ডাকাতদলের ২ সদস্যকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ডাকাতির মালামালের কিছু অংশ।

শনিবার শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৩ টায় অভিযান চালিয়ে ২ ডাকাতকে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতার ২ ডাকাত হলেন, উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও হায়বাতপুর গ্রামের শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল ইসলাম।

Ad
Ad

শ্যামনগর থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ ভিত্তিতে প্রথমে নয়ন ঢালীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শেখ জাহিদুলকে গ্রেফতার করা হয়।

Ad

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতার ২ ডাকাতের স্বীকারোক্তিতে আটুলিয়া গ্রামের ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদা থেকে ২টি স্বর্ণের রুলি ও ৮০০০ টাকাসহ ৬ টি শাড়ি উদ্ধার করা হয়। অন্য ডাকাতদের গ্রেফতারে চেষ্টা অব্যহত আছে বলে জানিয়েছেন ওসি আবুল কালাম আজাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us