• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:১৯:৩০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ভস্মীভূত

২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:০৩

কালিয়াকৈরের গাছবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ভস্মীভূত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: জীপুরের কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি বাজারে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় তিন কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় সোয়া ৫টার দিকে বাজারের মনির হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় পথচারীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় তারা কালিয়াকৈর ফায়ার সার্ভিস-এ খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের ১৮টি দোকান ও ভেতরে থাকা সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আজমত আলী, কমল, বাচ্চু, মনির হোসেন, আব্বাছ আলী, ফয়সাল আহাম্মেদ, আশরাফুল আহাম্মেদ, আব্দুল কদ্দুস মিয়া, আলহাজ্ব হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ী।

বাজারের একটি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এজেন্সির মালিক ফয়সাল আহাম্মেদ জানান, তার দোকানে থাকা এক কোটি চার লাখ টাকার স্ট্যাম্প, ২৭টি পাসপোর্ট, আসবাবপত্র ও কম্পিউটারসহ প্রায় সোয়া কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

অন্যদিকে মনির হোসেনের পাইকারি দোকানেও প্রায় কোটি টাকার মালামাল ছিল বলে জানা গেছে। আগুনে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর কিছু উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীদের ওপর চড়াও হয়। পরে পরিস্থিতি শান্ত করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৪৫


ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩১:১৭




আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৫:১৭