• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:২০:৩১ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:৫০

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় আবদুল হান্নান মাসুদ-এর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংসদ সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয় এবং কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। হামলাকারীরা গাড়িবহরের সঙ্গে থাকা মোটরসাইকেলসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নির্বাচন পরবর্তী প্রকল্প বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। হামলার পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর যোগে এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগের নেতারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে ককলেট বিস্ফোরণ ঘটান এবং গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে মোটরসাইকেলসহ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।

Ad

হান্নান মাসউদ বলেন, ‘আওয়ামী লীগের বেলাল মাঝি ও আব্দুর রহমানের নেতৃত্বে বিএনপির কর্মীরা আমাদের লক্ষ্য করে ককলেট বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। তারা আমাদের ৫ জনের অধিক নেতাকর্মীকে অবরুদ্ধ রাখে এবং গাড়িবহরের দশটির বেশি মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর করে। পুলিশের উপস্থিতিতেও তারা হামলা চালায়, কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নিতে পারেনি।’

হামলার পর আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা স্থানীয় প্রকল্প বাজার সড়কে বসে বিচারের দাবি জানিয়েছেন।

নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, বিষয়টি শুনে সেখানে অতিরিক্ত পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩২





মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভা
মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভা
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩০:০০


দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন
দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:১৫



Follow Us