• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:১৮:৫৬ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৬:২৩

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় সালমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সালমা আক্তার মোহাম্মদ তপনের স্ত্রী। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলেন।

Ad

শ্বশুরবাড়ির লোকজন জানান, সালমা অসুস্থ হয়ে পড়লে তারা তার বাবা-মাকে ফোনে খবর দেন। পরে তার মা ও চাচি এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সালমার চাচা মুজিবুর রহমান ও মামি বেহুলা বেগম অভিযোগ করেন, অসুস্থতার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তখন সালমার শ্বশুর বাড়িতে ছিলেন না, তবে শাশুড়ি উপস্থিত ছিলেন। তাদের আসার পর তিনি সেখান থেকে চলে যান বলে দাবি করেন তারা।

ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্র-এর পরিদর্শক শাহিনুর রহমান জানান, মরদেহ ঘরের বিছানার ওপর থেকে উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:১৩


মাদারীপুরে মধ্যরাতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে মধ্যরাতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৮:২৯

দাম কমল এলপি গ্যাসের
দাম কমল এলপি গ্যাসের
২৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৭:০৭



Follow Us