• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৭:০৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়

২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে সুলভ মূল্যে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির ৫টি ডিলারের মাধ্যমে বকশীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ৫৯০ টাকার প্যাকেজে পণ্য বিক্রয় করা হয়।

এতে ২ হাজার পরিবারকে প্রতিটি প্যাকেজে সয়াবিন তেল, খেজুর, চিনি, ছোলা ও মশুর ডাল বিতরণ করা হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

ট্রাক সেলে বিক্রয়কালে উপজেলা প্রশাসনের তদারকি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত তদারকি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু বলেন, সরকার টিসিবির পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করছে যাতে করে সুলভ মূল্যে রমজানের পণ্য পেতে পারে। তাই টিসিবি ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

ভোক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তবে আরো বেশি পরিবারের মাঝে টিসিবি পণ্য দেওয়া হলে আরো মানুষ উপকৃত হতো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯