• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫২:০৫ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

নাটোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪৭:১২

নাটোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নাটোর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নাটোরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১২টা ১ মিনিটে নাটোর শহরের কানাইখালী মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

শুরুতেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় শপথ গ্রহণ করা হয়। অনুষ্ঠানকে ঘিরে শহীদ মিনার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব এবং জেলা বিএনপির পক্ষ থেকে আহ্বায়ক রহিম নেওয়াজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ওয়ালটনে চাকরির সুযোগ
ওয়ালটনে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৪:১৯

ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৪:৫১

পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
পে স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৭:৫৯


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬

নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:৩৯