• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:২৮:০৪ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ১০ ঘণ্টা পর তেলবাহী লাইনচ্যুত ট্রেন উদ্ধার

১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০১:৪৯

চাঁপাইনবাবগঞ্জে ১০ ঘণ্টা পর তেলবাহী লাইনচ্যুত ট্রেন উদ্ধার

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: তেলবাহী চারটি ওয়াগন লাইনচ্যুতের ১০ ঘণ্টা পরে বেলা তিনটার দিকে উদ্ধার করা হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হবে বিকেল চারটায়।

Ad

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে তেলবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে বিকেল চারটা বাজবে।

জানা গেছে, আমনুরা স্টেশনের সাত নম্বর লাইনে এই ঘটনা ঘটে। এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের মধ্যে চলাচল করা কমিউটার রাজশাহী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে। পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনার মধ্যে চলাচল করা মহানন্দা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। এছাড়া সকালে রাজশাহীতে ছেড়ে আসা লোকাল ট্রেন চাপাইনবাবগঞ্জে রয়েছে। ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় এই দুই জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে বিকল্প উপায়ে বাস ও সিএনজিতে চলাচল করছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

ট্রেনের ওয়াগন লাইনচ্যুতের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশনে সজিব ও সাইদুর রহমান নামের দুইজন যাত্রী বলেন, মাঝেমধ্যেই আমনুরায় ট্রেনের বগি বা ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। গত ২৪ জানুয়ারি একই স্থানে বগি লাইনচ্যুত হয়। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি ঠিকঠাক নজর দেয় না। এ নিয়ে তাদের উদাসীনতা রয়েছে।

তারা আরও বলেন, ট্রেন বন্ধ থাকলে অনেক মানুষকে বাসে যাতায়াত করতে হয়। ফলে সময় ও খরচ বাড়ে। একই সঙ্গে বাড়ে ভোগান্তিও। যাদের বাড়ি রেলস্টেশন এলাকায়, সেখান থেকে তাকে আবার সড়ক পথের জায়গায় যেতে হবে তারপরে সেখান থেকে বাসে উঠতে হবে। এ নিয়ে এক ধরনের ভোগান্তি সৃষ্টি হয়।

বেলা দুইটা দিকে খোঁজ নিয়ে জানা গেছে, দুইটি বগি উদ্ধার হয়েছে। আরও দুটি বগি উদ্ধারে কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগতে পাড়ে। ঘটনাস্থলে রেলওয়ে কর্মী কাজ করছে। এর আগে খবর পেয়ে পাবনার ঈশ্বরদী থেকে রিলিপ ট্রেন সকাল ১০টার দিকে এসে উদ্ধার কাজে যোগ দেয়। এর আগে আমনুরায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভারনিশয়েল তেলগুলো ট্রেনের ওয়াগনে নিয়ে আসা হচ্ছিল। বিদ্যুৎ কেন্দ্রে ঢোকার সময় চারটি বগি লাইনচ্যুত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৬:৩০

লেবুর হালি ২০০
লেবুর হালি ২০০
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:৩৯


দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩১:০১

‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা
‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:৪৭




দৌলতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান
দৌলতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৫:১৩

নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ
নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:৪৫


Follow Us