সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: মাহে রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে সেনবাগে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সেনবাগ উপজেলা প্রশাসন।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে সেনবাগ উপজেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, সেনবাগ উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আবদুল ওদুদ, সেবারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বাহার, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্ট মো. মাহাতাব উদ্দিন, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন, নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, মোহাম্মদপুর ইউনিনের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলী আক্কাস, কাদরা ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধি স্বপন মেম্বার উপস্থিত ছিলেন।
সভায় রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও নিয়মিত বাজার মনিটরিং এর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available