• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫০:২০ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৯:০৬

সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি: দীর্ঘ ১৮ মাস পরে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করে কার্যালয়ের তালা খুলেছে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে মিছিল শেষে তারা জেলা ছাত্রলীগের কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। তবে এর কিছুক্ষণ পরে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের বড় বাজার সড়ক থেকে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে জেলা ছাত্রলীগ কার্যালয়ের দিকে অগ্রসর হয় তারা। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেয়।

মিছিল শেষে নেতাকর্মীরা শহরের বড় বাজারের অবস্থিত ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তারা পুনরায় সাংগঠনিক কার্যক্রমে ফিরে এসেছেন বলে দাবি করেন। তবে এ বিষয়ে জেলা ছাত্রলীগের বা যুবলীগ নেতাকর্মীদের কোন বক্তব্য পাওয়া যায়নি ।

জানতে চাইলে এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন।  ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০