• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৮:২৫ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০১:২৩

নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে হত্যা চেষ্টাসহ একাধিক মামলার আসামি আলতাফ হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক আলতাফ হোসেন নাগেশ্বরী উপজেলার ঝামুয়াটারি গ্রামের শাজাহান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নাসরিন জাহান বিলকিস হত্যা চেষ্টা মামলার এক নম্বর আসামি।

Ad

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আলতাফের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একটি প্রভাবশালী চক্রের নেতৃত্ব দিয়ে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আলতাফ হোসেন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এর আগেও একাধিকবার কারাভোগ করেছেন। এখনও প্রভাব খাটিয়ে এলাকায় মাদক কারবার, জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন এবং অসহায় মানুষকে বিভিন্নভাবে হয়রানিসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন অনেকে। তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পান না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান, ‘আটক আলতাফ হোসেনকে দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২




Follow Us