মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।

১৪ শনিবার ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে ঘটনাটি ঘটে।


ঘটনাস্থলে পৌঁছে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, জেলার বিভিন্ন স্থানে বিএনপি'র নেতা কর্মীর বাড়িঘরে হামলা হচ্ছে। তার উদ্দেশ্যে এখানে ককটেল তৈরি করা হচ্ছিল। বিস্ফারিত হয়ে দুইজনের মরাদেহ এখানে পড়ে আছে আর কয়েকজন হাসপাতালে আছে। যারা যারা এ ঘটনা সাথে জড়িত তাদের বিচার দাবি করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিক নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
আহতরা হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০) ও মিনহাজ (২২) এবং একই উপজেলার রানিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার শুভ (২০)।
স্থানীয়দের দাবি, নির্বাচন-পরবর্তী সহিংসতার উদ্দেশ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিস্ফোরণে টিনের চালা উড়ে যায় এবং ঘটনাস্থলে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বিষয়টি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মুখপত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বোমা তৈরির ঘটনায় রামেক হাসপাতালে ৮নং এবং ২নং ওয়ার্ডে ৩ জন আহত হয়ে ভর্তি হয়েছেন। তাদের তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ইতোমধ্যে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। পরিদর্শন শেষে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available