• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৫:৫১ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়

১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:০৮

মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি–সমর্থিত ধানের শীষ প্রতীক প্রার্থীরা।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Ad
Ad

ঘোষিত ফলাফল অনুযায়ী, মানিকগঞ্জ-১ (১৬৮) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর এক লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।

মানিকগঞ্জ-২ (১৬৯) আসনে বিএনপি–সমর্থিত ধানের শীষ প্রতীক প্রার্থী মঈনুল ইসলাম খান এক লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাহউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।

অপর দিকে মানিকগঞ্জ-৩ (১৭০) আসনে বিএনপি– সমর্থিত ধানের শীষ প্রতীক প্রার্থী আফরোজা খানম এক লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নাটোরে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া মাহফিল
নাটোরে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া মাহফিল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:১২

নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:৪১


নির্বাচনে হারলেন যেসব আলোচিত প্রার্থীরা
নির্বাচনে হারলেন যেসব আলোচিত প্রার্থীরা
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০২:৫৭

মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়
মানিকগঞ্জ ৩টি আসনেই ধানের শীষ প্রার্থীর বিজয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪১:০৮

রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক
রাঙ্গামাটিতে যৌথ অভিযানে মাদকসহ ৮ কারবারি আটক
১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৪:৪৯




Follow Us