রাঙামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পৌরসভাধীন পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের সময় এক যুবককে আটক করেছে কর্তব্যরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

১২ ফেব্রুয়ারি বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম শফিউল বশর (১৯)। তিনি আব্দুল নবী ও আয়েশা বেগমের পুত্র। তার বাড়ি রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুরান পাড়া এলাকায়।


কেন্দ্রে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে প্রিজাইডিং অফিসার টিপু সুলতানের নির্দেশে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে মোবাইল টিমের কাছে হস্তান্তর করা হয়।
রাঙামাটি কোতয়ালী থানা কর্তৃপক্ষ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ঘটনার পর কেন্দ্রের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available