• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:০৪:৫৪ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩০:১৬

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম সরাইল ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কেন্দ্রের ২ নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

একপর্যায়ে তিনি কেন্দ্রের বাইরে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫