• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৬:১০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম সরাইল ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কেন্দ্রের ২ নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান।একপর্যায়ে তিনি কেন্দ্রের বাইরে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।