• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৬:০৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৮:০৬

ভাড়া বাসা থেকে মহিলা দল নেত্রীর মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি: ফেনীতে ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক নারী নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি বুধবার রাতে শহরের মোকছেদুর রহমান সড়কের খালেক ম্যানশনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোকসানা আক্তার লিপি জেলার সোনাগাজী উপজেলার কাছিম বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে এবং প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য ছিলেন।

স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচারণায় সক্রিয় ছিলেন লিপি। রাজনৈতিক ব্যস্ততার কারণে তার ১৩ বছর বয়সী কন্যাকে কয়েকদিন আগে নানাবাড়িতে পাঠানো হয়। বুধবার তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া না পেয়ে স্বজনরা বাসায় যান। দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে পাশের ভবনের জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

মৃতের ছোট বোন পিংকি জানান, তিনি কয়েকদিন আগ পর্যন্ত একই বাসায় থাকতেন। তার ভাষ্য, প্রবাসী স্বামীর সঙ্গে লিপির কোনো দৃশ্যমান বিরোধ ছিল না। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তাদের বোধগম্য নয়।

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা বলেন, লিপি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সর্বশেষ ৯ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার শেষ দিনে তার সঙ্গে কথা হয়েছিল। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, বাসার প্রধান দরজা ভেতর থেকে বন্ধ ছিল। শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলছিল। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭