• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫০:৪০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোট দিলেন নাহিদ ইসলাম

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬:৩২

ভোট দিলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় (ফকিরখালি রোডের মাথা) অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

Ad

ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমি জনগনকে আহ্বান করছি আপনারা ভোট দিতে আসেন। ১৬ বছর সুষ্ঠ নির্বাচনের সুযোগ ছিল না। আজ সুযোগ এসেছে ভোটাধিকারের মাধ্যমে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার। 

Ad
Ad

তিনি আরও বলেন, প্রতিকূলতাকে আমরা বেশি ফোকাস করছি না। আমরা মানুষকে ভোট দিতে বলছি। কারণ আমরা চাই না আজকের দিনে কোনও অনাকাঙ্খিত ঘটনা না ঘটুক। প্রশাসন, মিডিয়া ও সেনাবাহিনীর কাছে আমাদের অনুরোধ, তারা যেন নিরপেক্ষ অবস্থানে থাকে।

দল গঠনের প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ বলেন, আমরা মনে করছি, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। ফলাফল হাতে না আসা পর্যন্ত আমরা ভোটকেন্দ্র পাহারা দেব। আমরা অবশ্যই জনগণের রায় মেনে নেব। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে জয়-পরাজয়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। জনগণ যেন তাদের রায় দিতে পারে, সেটিই সবচেয়ে বড় বিষয়।

এদিকে ১৭ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৮:৩০





ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৭:০৭

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১০:৫৪


ভোট দিলেন তারেক রহমান
ভোট দিলেন তারেক রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০০:৫৬

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৭:৩৩


Follow Us