• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন সাবেক ৬ ইউপি চেয়ারম্যান

৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬

নীলফামারীতে বিএনপি প্রার্থীকে সমর্থন দিলেন সাবেক ৬ ইউপি চেয়ারম্যান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অধ্যক্ষ আবদুল গফুর সরকারকে সমর্থন দিলেন বিভিন্ন ইউনিয়নের সাবেক ছয় চেয়ারম্যান।  

Ad

৬ ফেব্রুয়ারি শুক্রবার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের টেপারহাটে এক নির্বাচনি জনসভায় ওই ছয় চেয়ারম্যান মঞ্চে বসে ধানের শীষ প্রার্থীর গলায় ফুলের মালা জড়িয়ে দিয়ে সমর্থন জানান।

Ad
Ad

গাড়াগ্ৰাম ইউনিয়নের টেপার হাটে নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে একাত্মতা ঘোষণা করেন সাবেক চেয়ারম্যান অন্তিক, মাগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিহাব, নিতাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীনুর আলম শাহিন, বাহাগিলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান দুলু শাহ, পুটিমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, রণচন্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোখলেসুর রহমান বিমান। এছাড়াও জাতীয় পার্টির নেতা আবুল কালাম আজাদ ও হিন্দু কল্যাণ পরিষদের সম্পাদক তপনবাবুসহ অনেকে।

এ সময় প্রার্থী আবদুল গফুর সরকার তাদেরকে অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করেন।

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। তাঁর হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে একাত্মতা ঘোষণা করায় আমরা অত্যন্ত খুশী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us