• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:১৪:২৬ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে আন্দোলনের মুখে মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নীটেক্স বন্ধ ঘোষণা

২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:১৮

কালিয়াকৈরে আন্দোলনের মুখে মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নীটেক্স বন্ধ ঘোষণা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবিতে শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড কারখানা।

Ad

২ ফেব্রুয়ারি সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকাস্থ ট্রপিক্যাল নীটেক্স লিমিটেড কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ।

Ad
Ad

এর আগে ১ ফেব্রুয়ারি রোববার দুপুরের পর থেকে বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সন্ধ্যায় তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালায়।

শ্রমিকদের দাবি, এক বছর আগের বাৎসরিক ছুটির প্রায় আট হাজার টাকা চলতি বছরের শুরুতে পরিশোধ করার কথা থাকলেও এখন পর্যন্ত তা দেওয়া হয়নি। এ নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও ছুটির টাকা পরিশোধ না করায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে কারখানা কর্তৃপক্ষ নোটিশ দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে। সকালে শ্রমিকরা কারখানায় এসে ফটকে তালা ও বন্ধের নোটিশ দেখতে পান।

কারখানার গেইটে টাঙানো নোটিশে উল্লেখ করা হয়, শ্রমিকরা অনৈতিক দাবি নিয়ে কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করেন। দাবি না মানলে তারা কারখানায় ভাঙচুর চালায় এবং বাধা দিতে গেলে কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করা হয়।

এতে কয়েকজন আহত হন। শ্রমিকরা অসৌজন্যমূলক আচরণ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধসহ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা লঙ্ঘন করায় কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে এবং সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

কারখানার শ্রমিক আলম বলেন, “আমাদের এক বছরের ছুটির টাকা পাওয়ার কথা ছিল। মালিকপক্ষ নানা অজুহাতে টাকা দিচ্ছে না। বাধ্য হয়ে আমরা আন্দোলন করেছি। আজ এসে দেখি কারখানা বন্ধ।”

অপর শ্রমিক সোহরাব মিয়া বলেন, “পাওনা টাকা চাওয়ায় কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কয়েকশ শ্রমিক পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছি।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, কারখানা বন্ধের পর শ্রমিকরা সেখানে জড়ো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি সমাধানে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০২




Follow Us