• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০২:১০ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

বামনায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০৭:৩৯

বামনায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া থেকে ৯২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নৌবাহিনী।

২৯ জানুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের মৃত মালেক হাওলাদারের ছেলে শাহিন (৪৫) ও হায়দার আলীর ছেলে রাহাত (২৪)।

নৌবাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে ছোনবুনিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯