• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:২০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ

২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০০:২০

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর-১ আসনের মধুখালীতে নির্বাচনি ব্যানার টাঙানোর সময় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আবিদ হাসান রনি (২৬) ও আলিফ হাসান (২৪)। তারা ওই গ্রামের জাহিদ হাসানের ছেলে। তারা ফরিদপুর-১ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খানের সমর্থক।

আহতদের বাবা জাহিদ হাসান অভিযোগ করে বলেন, বিকেলে আমাদের গ্রামের ইটভাটার পাশে ফুটবল মার্কার ব্যানার টাঙাচ্ছিল আমার দুই ছেলেসহ আবুল বাসার খানের লোকজন। তখন বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক জিহাদ (৩৮) ব্যানার টানানোর জন্য নিষেধ করে। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আমার দুই ছেলেকে কুপিয়ে জখম করে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান বলেন, আমার দুই কর্মী ব্যানার টাঙাতে গিয়েছিল। তখন বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের লোকসহ আরও কয়েকজন বলে এই এলাকায় কেউ ব্যানার টাঙাতে পারবে না। এরপর তাদের কুপিয়ে চলে যায়। ঘটনাটি ইউএনওকে অবগত করা হয়েছে।

বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার কোনো কর্মী হামলা করেনি, বিএনপির কর্মীরা সবাই ভোট চাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী বাসার খানের দুইশ’ কোটি টাকার দেনা, তার কাছে অনেকেই টাকা পায়। পাওনাদাররা গিয়ে হামলা করতে পারে, বিএনপির লোক কেন হামলা করতে যাবে?

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ জানা যাবে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫