• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:০১:০৪ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনিতে নিহত ১

২৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৯

চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বেধড়ক পিটুনিতে নাসির উদ্দিন বাসু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১টার দিকে পৌর এলাকার প্রান্তিকপাড়া মহল্লার রেল স্টেশন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাসুর স্ত্রী লাইলা বেগমের সঙ্গে প্রতিবেশী সোহানের স্ত্রী নুরী বেগমের সরকারি ট্যাপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ঝামেলা মেটাতে প্রতিবেশী নাসির উদ্দিন বাসু এগিয়ে এলে নুরী বেগমের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তাদের সহযোগীরা মিলে নাসির উদ্দিন বাসুকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিআরটিসির বাসে আগুন, নাশকতার সন্দেহ

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশি তত্ত্বাবধানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৬:৪৭