• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৩:৫৩ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাগ্নের মৃত্যু

৬ জুলাই ২০২৩ রাত ১০:০৩:৩৫

মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাগ্নের মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় পানিতে ডুবে মো. আব্দুর রহিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪ টায় পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশী (কাঠমারচর) গ্রামের মো. সাহেব আলীন পুত্র।

জানা যায়, ঈদুল আযহার ছুটিতে ৩ দিন আগে পার্শ্ববর্তী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামে মামার বাড়ীতে বেড়াতে আসে শিশুটি। বৃহস্পতিবার আনুমানিক বেলা দেড়টার দিকে আব্দুর রহিম তার মামাতো ভাই গাবুরার খলিশাবুনিয়া গ্রামের বাসিন্দা মামা আব্দুল্লাহর পুত্র মো. আব্দুর রহমানের (৯) সাথে পুকুর পাড়ে খেলা করছিলো। অসাবধানতাবসত পুকুরে পরে গেলে তাদের পরিবারের একজন দেখতে পায়। পরে তাদের চোচমোচিতে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

Ad
Ad

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সোহেলী আফরোজা আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us