• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৫:৫৭ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জ দাখিল পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

২৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৬:৫৫

বকশীগঞ্জ দাখিল পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষার কেন্দ্রকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি রোববার দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম অত্র মাদ্রাসায় সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। ফাজিল ও কামিল পরীক্ষা বাট্টাজোড় কে.আর.আই ফাজিল মাদ্রাসায় কেন্দ্র হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রভাব খাঁটিয়ে আলিম পরীক্ষার কেন্দ্রটি তার শ্বশুর বাড়ি এলাকার বাট্টাজোড় কে.আর.আই ফাজিল মাদ্রাসায় বহাল রাখেন। এরপর প্রশাসনকে পাশ কাটিয়ে খয়ের উদ্দিন মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্রটিও কে.আর.আই ফাজিল মাদ্রাসায় নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, আমাদের মাদ্রাসাটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা ভালো। সহজেই প্রশাসন ও শিক্ষার্থীরা মাদ্রাসায় যেতে পারেন। 
তাই খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র বহালের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us