• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৮:০০ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

কংশ নদীতে নৌকা ডুবি: ১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

৬ জুলাই ২০২৩ বিকাল ০৫:৪৬:৩৭

কংশ নদীতে নৌকা ডুবি: ১ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ী ফেরীঘাটের কংশ নদীতে বুধবার সন্ধ্যায় ইঞ্জিন চালিত নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন যাত্রী নিখোঁজ  হয়। পরে ৬ জুলাই বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের দেওটুকুন ফেরিঘাট এলাকায় মাহাবুব নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বুধবার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের জামধলা বারের সপ্তাহিক হাটের দিনে মচারবাড়ী ফেরিঘাট থেকে হাট যাচ্ছিলেন ০১-১২ জন। ইঞ্জিনচালিত ঐ নৌকাটি মাঝ নদীতে গেলে কাত হয়ে ডুবে যায় । এ সময় স্থানীয়দের সহায়তায় ৭-৮ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ৩ জন। বৃহস্পতিবার এদের মধ্যে মাহাবুব নামে একজনে মরদেহ উদ্ধার করা হয়েছে।এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ফাইজুল ইসলাম জানান,  নেত্রকেনায় কোন ডুবুরী না থাকায়  ময়মনসিংহ থেকে ৩ জনের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোরগঞ্জ থেকে ডুবুরিদের আরেকটি দল আসার প্রস্তুতি নিচ্ছে।

নিখোজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩