• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৮:১৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনকে শোকজ

১৬ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৯:৪৯

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনকে শোকজ

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।

নোটিশে বলা হয়, ড. মো. জালাল উদ্দিনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মতলব উত্তর উপজেলা বিএনপির একটি গ্রুপে ‘আলমগীর সরকার’ নামের আইডি থেকে ‘ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিন’ এমন লেখা, ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কমিটি জানায়, নির্বাচনের নির্ধারিত তারিখের তিন সপ্তাহ আগে এ ধরনের প্রচার কার্যক্রম নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় কেন প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না অথবা কেন বিষয়টি তদন্তপূর্বক বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে না, তা জানতে আগামী ২০ জানুয়ারি সোমবার সকাল ১০টায় সিভিল জজ আদালত, শাহরাস্তি, চাঁদপুরে (জেলা জজ আদালত ভবন) উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে ব্যর্থ হলে তার বক্তব্য ছাড়াই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

চাঁদপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ শুভ ইসলাম নোটিশটি অতিসত্বর জারি ও জারির প্রতিবেদন দাখিলের জন্য মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬