• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:২১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রংপুর মহানগরে টাকা ও তাসসহ গ্রেফতার ৩

১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৭:১২

রংপুর মহানগরে টাকা ও তাসসহ গ্রেফতার ৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হাজিরহাট থানাধীন এলাকায় টাকা দিয়ে জুয়া খেলার সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

১৩ জানুয়ারি মঙ্গলবার গ্রেফতার তিনজনকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইনের ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন বখতিয়ারপুর আদর্শ গ্রামের আব্দুল হামিদ (৫০), কাওছার আলম (৬২) এবং জগদীশপুর এলাকার ওয়াজেদ আলী (৪৯)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ জানায়, মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১২ জানুয়ারি সোমবার বিকেলে হাজিরহাট থানার বখতিয়ারপুর আদর্শ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গ্রামের একটি রাস্তার পাশে বাঁশঝাড়ে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলছে।

খবরের ভিত্তিতে হাজিরহাট থানার একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫২টি তাস ও ৭৫৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।

হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, কমিশনারের নির্দেশনায় মাদক ও জুয়া বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০