• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৯:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক

১০ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:২৫:৪২

নলডাঙ্গায় পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় মোজাফফর হোসেন নিউটন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে নলডাঙ্গা উপজেলার হরিদাখলসী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নিউটন ওই গ্রামের মৃত আ. মজিদের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, আটক মোজাফফর হোসেন নিউটন ৫ নম্বর বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯